কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ এ ০৫:০৬ PM

এক নজরে ওজোপাডিকো

কন্টেন্ট: পাতা

​সিস্টেম লস কমানো এবং আর্থিক অবস্থানকে শক্তিশালী করার মাধ্যমে বিদ্যুৎ সেক্টরকে আরো জবাবদিহি এবং সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থাকে পৃথক সংস্থাতে রুপান্তর করা হয়েছে। আর সংস্কার কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ সেক্টর বিভাজনসহ বিদ্যুৎ উৎপাদন, পরিচালন ও বিতরণ ব্যবস্থায় সিস্টম লস হ্রাসকরণ ও আর্থিক অবস্থা শক্তিশালী করণের লক্ষ্যে পাবলিক লিমিটেড কোম্পানী আইন/১৯৯৪ এর অধীনে নভেম্বর/২০০২ সালে বিদ্যুৎ বিতরণ কোম্পানী হিসেবে ওজোপাডিকো গঠন করা হয়। পহেলা অক্টোবর, ২০০৩ সালে বিউবোর বিতরণ, পশ্চিমাঞ্চল, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ভৌগোলিক এলাকা বাদে, খুলনা, বরিশাল ও বৃহত্তর ফরিদপুর বিভাগের ২১টি জেলা ও ২১টি উপজেলায় কর্মরত মানবসম্পকে ওজাপাডিকোতে লিয়েনে হস্তান্তর করা হয়। চুক্তি সম্পাদনের পর পহেলা এপ্রিল, ২০০৫ সালে ওজোপাডিকো স্বাধীনভাবে তৎকালীন বিউবোর বিতরণ পশ্চিমাঞ্চলে তার নিজস্ব কার্যক্রম শুরু করেন। ১৬ ডিসেম্বর, ২০০৭ সালে লিয়েন শেষে বিউবোর বিতরণ, পশ্চিমাঞ্চলে লিয়েনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ ওজোপাডিকোর চাকুরীতে যোগদান করেন।

ছবি: ওজোপাডিকো সদর দপ্তর, খুলনা

ক্রমিকবিষয়বস্তু বর্ণনা
ভৌগোলিক এলাকা খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের বৃহত্তর ফরিদপুর জেলা।
আওতাধীন জেলা সমূহের নাম (২১ টি) খুলনা বিভাগঃ
১. খুলনা ২. বাগেরহাট ৩. সাতক্ষীরা ৪. যশোর ৫.নড়াইল ৬. ঝিনাইদহ ৭. মাগুরা ৮. কুষ্টিয়া ৯. মেহেরপুর এবং ১০. চুয়াডাঙ্গা।
ঢাকা বিভাগঃ
১১. ফরিদপুর ১২. রাজবাড়ি ১৩. মাদারীপুর ১৪. শরিয়তপুর এবং ১৫. গোপালগঞ্জ।
বরিশাল বিভাগঃ
১৬. বরিশাল ১৭. ঝালকাঠি ১৮. পিরোজপুর ১৯. পটুয়াখালী ২০.বরগুনা এবং ২১. ভোলা।
আওতাধীন উপজেলা সমূহের নাম (২১ টি)খুলনা বিভাগঃ
১. ফুলতলা ২. মংলা ৩. কালীগঞ্জ ৪. কোটচাঁদপুর ৫. মহেশপুর ৬. শৈলকুপা ৭. আলমডাংগা ৮. ভেড়ামারা এবং ৯. কুমারখালী এবং ১০. দিঘলিয়া।
ঢাকা বিভাগঃ
১১. পাংশা ১২. গোয়ালন্দ ১৩. মধুখালী ১৪. সদরপুর এবং ১৫. ভাংগা।
বরিশাল বিভাগঃ
১৬. ভান্ডারিয়া ১৭. নলছিটি ১৮. কাঁঠালিয়া ১৯. বোরহানউদ্দীন ২০. চরফ্যাশন এবং ২১. মনপুরা।
পরিচালন ও সংরক্ষন সার্কেলের সংখ্যা (৬ টি)খুলনা, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল এবং পটুয়াখালী।
ইলেকট্রিক সাপ্লাই ইউনিট (ইএসইউ) এর সংখ্যা ৫২ টি
ভৌগোলিক আয়তন (বর্গ কিলোমিটার) ৪১৯০.২০ বর্গ কিলোমিটার
মোট গ্রাহক সংখ্যা (নভেম্বর-২০২৫ পর্যন্ত)১৭,১৪,৭৮২ জন (সিঙ্গেল ফেজ-১৬,৭৫,৯৮৭টি, ৯৭.৭৪%; থ্রি-ফেজ ঃ ০.৪ কেভি-৩৬,৮৯৮ টি, ২.১৫%; ১১ কেভি- ১,৮৭৫ টি, ০.১১%; ৩৩ কেভি-২২ টি, ০.০০১%)
প্রি-পেইড গ্রাহক সংখ্যা (নভেম্বর-২০২৫ পর্যন্ত)৬,২৭,৬৩২ জন (সিঙ্গেল ফেজ: ৬,০৮,৯৮৫; থ্রি-ফেজ: ১৮,৬৪৭)
বিদ্যুৎ শক্তি আমদানি (২০২৫-২৬ অর্থবছর)
(জুলাই/২৫ হতে নভেম্বর/২৫ পর্যন্ত)
২২৮৬.৮৭২ মিঃ কিঃ ওঃ ঘঃ
১০বিদ্যুৎ শক্তি বিক্রয় (২০২৫-২৬ অর্থবছর)
(জুলাই/২৫ হতে নভেম্বর/২৫ পর্যন্ত)
২১৩৩.৩৭৯ মিঃ কিঃ ওঃ ঘঃ
১১সিস্টেম লস (২০২৫-২৬ অর্থবছর)
(জুলাই/২৫ হতে নভেম্বর/২৫ পর্যন্ত)
৬.৭১% (ডিসেম্বর/২৫ মাসে ৪.৯১%)
১২গড় মাসিক বিল (২০২৫-২৬ অর্থবছর)
(জুলাই/২৫ হতে নভেম্বর/২৫ পর্যন্ত)
৩২৮৩.৪৩৪ মিঃ টাকা
১৩গড় মাসিক আদায় (২০২৫-২৬ অর্থবছর)
(জুলাই/২৫ হতে নভেম্বর/২৫ পর্যন্ত)
৩৩৮৪.২২৬ মিঃ টাকা
১৪আদায় আমদানি রেশিও (২০২৫-২৬ অর্থবছর)
(জুলাই/২৫ হতে নভেম্বর/২৫ পর্যন্ত)
১০৩.০৭% (ডিসেম্বর/২৫ মাসে ১০৮.৭২%)
১৫আদায় বিল রেশিও (সি বি রেশিও)
(জুলাই/২৫ হতে নভেম্বর/২৫ পর্যন্ত)
৯৬.১৫% (ডিসেম্বর/২৫ মাসে ১০৩.৩৯%)
১৬গড় বিলিং রেট (জুলাই/২৫ হতে নভেম্বর/২৫ পর্যন্ত)৯.২৩ টাকা
১৭বকেয়া সমমাস
(জুলাই/২৫ হতে নভেম্বর/২৫ পর্যন্ত)
১.১২
১৮বিতরন উপকেন্দ্র ও লাইন
৩৩/১১ কেভি উপকেন্দ্র (ক্যাপাসিটি সহ) ৯৭ টি, ২৯৮০ এমভিএ
দ্বৈত সোর্স সম্বলিত উপকেন্দ্র৬১ টি
একক সোর্স সম্বলিত উপকেন্দ্র
৩৬ টি
১৯বিতরণ লাইন
৩৩ কেভি লাইন২০৯১ কিঃ মিঃ
১১ কেভি, ১১/০.৪ কেভি, ০.৪ কেভি লাইন১০,৭৮২.০৭৩ কিঃ মিঃ
মোট১২,৮৭৩.০৭৩ কিঃ মিঃ
২০৩৩ কেভি ও ১১ কেভি ফিডার
৩৩ কেভি ফিডারের সংখ্যা (পাবলিক+এক্সপ্রেস)১৬৩ টি + ১৩ টি = ১৭৬ টি
১১ কেভি ফিডারের সংখ্যা (পাবলিক+এক্সপ্রেস)৪৭৮ টি + ৪৭ টি = ৫২৫ টি
২১পিজিসিবি'র স্ক্যাডা আওতাভুক্ত ফিডার এবং লোড১৬ টি, ১৪৭.৫ মেঃ ওঃ
২২

বিতরন ট্রান্সফরমার

১১/০.৪ কেভি ট্রান্সফরমার (ক্যাপাসিটি সহ)

১০,২১৮ টি, ১৯০৮.৯০৫ এমভিএ
২৩সর্বোচ্চ চাহিদাদিবা-পিক - ৮০৯ মেঃ ওঃ
সান্ধ্য-পিক - ৭৬৬ মেঃ ওঃ
২৪সোলার স্থাপনা নিজস্ব স্থাপনা- ১১৪ টি (৩২.৪১২ কিঃ ওঃ পিক)
গ্রাহক পর্যায়ে- ৩৫৫০ টি (১৩৩১.২০৫ কিঃ ওঃ পিক)
২৫নেট মিটার স্থাপনের সংখ্যা (গ্রিড টাইপ)৫১৬ টি, ১৫.৮৬০ মেঃ ওঃ পিক
২৬প্রি-পেমেন্ট মিটার স্থাপনের সংখ্যা (নভেম্বর'২০২৫ পর্যন্ত)
২৭অফলাইন প্রি-পেমেন্ট মিটারের সংখ্যা ১-ফেজঃ ৭১,৪২০ টি ও ৩-ফেজঃ ১৮৩১ টি, মোটঃ ৭৩,২৫১ টি
২৮স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের সংখ্যা১-ফেজ: ৫,৩৭,৫৬৫; ৩-ফেজ: ১৬,৮১৬ টি, মোট: ৫,৫৪,৩৮১ টি
২৯কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা (নভেম্বর'২০২৫ পর্যন্ত)
কর্মকর্তা=৪৩৫ জন
কর্মচারী =৯৭৫ জন
মোট= ১৪১০ জন
ফাইল ১

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ১

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন